প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
কেটেছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, নামল সতর্ক সংকেত

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বর্তমানে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় সব সমুদ্রবন্দর থেকে নামানো হয়েছে সতর্কতা সংকেত।
মঙ্গলবার (৩ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “মুরাসু” আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোরে প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
বর্তমানে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট